এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে আব্দুস সামাদ মুন্সী ইসলামিয়া মাদরাসার উদ্যোগে আগামী ২০ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিল। সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে সকাল ১১টা থেকে এ মাহফিলের কার্যক্রম শুরু হবে।
মাহফিল সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা স্টেডিয়াম মাঠে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইশারত, সদরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাহালুল মাতুব্বর এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আল সুমন। এ ছাড়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নু ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল কবির নিরবসহ স্থানীয় ওলামায়ে কেরাম এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করবেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মাওলানা ক্বারী ইয়াসিন আলী এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল আমিন।
মাহফিলে ‘প্রধান আকর্ষণ’ হিসেবে থাকছেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান এবং ‘বিশেষ আকর্ষণ’ হিসেবে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় ইসলামিক কণ্ঠশিল্পী ওবায়দুল্লাহ তারেক।
আলোচক হিসেবে আরও তাশরিফ আনবেন—ভারতের মাওলানা ইবাদুর রহমান মাযহারী, মাওলানা মিজানুর রহমান ফরিদী, মুফতি আল আমিন যুক্তিবাদী, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা মহিউদ্দিন খান আযাদী ও মাওলানা আমির হোসেন।
মাহফিলে সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করবেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুন্সী ইশারত। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মাওলানা রাশেদুল ইসলাম এবং আরজগুজারে থাকবেন মাওলানা ইয়াসিন আরাফাত।
মাহফিল সুষ্ঠু ও সফল করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে বলে জানিয়েছেন আয়োজকরা। তাঁরা দল-মত নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা শোনার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১২ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।