এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের চকবাজারে তরমুজ কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক দোকানদার গুরুতর আহত হয়েছেন।
আজ (মঙ্গলবার) সকাল ১১টার দিকে চকবাজারে তরমুজ কেনাবেচার সময় বিক্রেতা আবুল হোসেন (৬৭) এবং ক্রেতা সবুজ (১৮)-এর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সবুজ পাশের দোকানদার হিরু তালুকদারের তরমুজ কাটার দা ছিনিয়ে নিয়ে আবুল হোসেনকে কোপ মারতে যান। তবে আবুল হোসেন দ্রুত বসে পড়লে কোপটি হিরু তালুকদারের মুখে লাগে, এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবুজকে আটক করে। আহত হিরু তালুকদারকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।