এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে যুবসমাজের উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে যুবসমাজ, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলটি ভাঙ্গা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খান রিভেঞ্জের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন মানিকদহ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জুয়েল খান, সহ-সভাপতি মো. তারেক খানসহ আদমপুর গ্রামের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। একই সঙ্গে তরুণদের মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ প্রতিবাদ মিছিল ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়।
জুলাই ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।