এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কাপ্তাই উপজেলাধীন ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন 'কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড'-এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মোট ৫০২ জন ভোটারদের মধ্যে ১২ টি পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের স্বাক্ষরে আনুষ্ঠানিক ভাবে এই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, 'ছাতা প্রতীক' নিয়ে জয়নাল আবেদীন ২২৯ ভোট পেয়ে সভাপতি, মিন্টু চন্দ্র শীল 'গোলাপ, ফুল' প্রতীকে ২০৩ ভোট পেয়ে সহ,-সভাপতি, মোঃ করিম উদ্দীন 'বাঘ প্রতীক' নিয়ে ১৫৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, মোঃ ইউসুফ 'চশমা প্রতীক' নিয়ে ২৪০ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক, মোঃ কুতুবউদ্দিন 'কলসী প্রতীকে' ২২৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক, মোঃ হেলাল উদ্দিন 'হাতপাখা প্রতীকে' ৩১৭ ভোট অর্থ সম্পাদক বিজয়ী হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য পদে ৫ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন মো শরীফ হোসেন 'ডাব প্রতীকে' ৩৩৬ ভোট, মোহাম্মদ আব্দুল শুক্কর 'হাতি প্রতীকে' ৩২৭ ভোট, মো. বায়োজিদ হোসেন 'প্রজাপতি প্রতীকে' ৩২০ ভোট, বেলাল হোসেন মানিক 'মাইক প্রতীকে' ২৮৫ ভোট এবং মোঃ বাদশা মিয়া 'আম প্রতীকে' ২৬৪ ভোট পেয়ে বিজয়ী হন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।