এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা ছাত্রলীগ কর্মী ইশতিয়াক মির্জা প্রান্তের জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার (২২ জুন) বাদ জোহর মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও শত শত মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন নিহতের ছোট ভাই মির্জা আব্দুস সামাদ । পরে পারিবারিক কবরস্থান পশ্চিম গোন্দারদিয়ায় তাকে দাফন করা হয়।
যানাজার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক এবং মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা। এ সময় পরিবারের পক্ষে নিহতের আপন চাচাতো বড় ভাই মির্জা শাহরিয়ার লোটাসও বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ইশতিয়াক মির্জা প্রান্ত গত ২০ জুন ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হন। পরদিন ২১ জুন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যুর খবর পায় পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনের অভিযোগ তোলা হলেও পুলিশ জানিয়েছে, হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রান্তের মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাজায় অংশগ্রহণকারী অনেকেই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
অক্টোবর ১৩, ২০২৫
ফেব্রু ২৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।