এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহীর নিয়োগ বাতিলের দাবিতে সিভিল সার্জন কার্যালয়ের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘সচেতন ছাত্র সমাজ’।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষোভকারীরা ডা. মনজুর-এ-এলাহীকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাঁর নিয়োগ অবিলম্বে বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে সমাবেশে বক্তব্য দেন রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল ইসলাম রোমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি কাজী রিয়াজ।
বক্তারা অভিযোগ করে বলেন, "বিগত ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগী ও দোসর হওয়া সত্ত্বেও ডা. এস এম মনজুর-এ-এলাহীকে গুরুত্বপূর্ণ এ পদে পদায়ন করা হয়েছে, যা ছাত্র-জনতা কোনোভাবেই মেনে নেবে না।"
অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করে যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিকে সিভিল সার্জন হিসেবে পদায়ন করার জোর দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আগস্ট ১৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।