এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী আনন্দঘন নৌকা ভ্রমণ ও মিলনমেলা শেষে বর্ণাঢ্য র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা সদর বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজিত এ র্যাফেল ড্রয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হাবীব। এছাড়া নবম স্থান অর্জন করেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুজ্জামান আরবসহ অন্যান্য বিজয়ীরা।
এর আগে মধুমতি নদীর বুকে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী নৌকা ভ্রমণ ও মিলনমেলার আয়োজন করা হয়। গান, আড্ডা আর আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত এই ভ্রমণের অংশ হিসেবেই পরবর্তীতে এই আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
পুরো আয়োজনটি নেতাকর্মীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
অক্টোবর ১৫, ২০২৫
মে ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।