এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ শাহানা আক্তার লাকী (৩৩) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লাকী ওই গ্রামের আমিন উদ্দিন বেপারী বাড়ির নুর উল্যার স্ত্রী।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী ক্যাম্প)-এর একটি আভিযানিক দল দুর্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে লাকী কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল তাঁকে আটক করে। পরে তাঁর হেফাজত থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত লাকী স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন। তিনি কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে গাঁজা সংগ্রহ করে নোয়াখালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।
এ বিষয়ে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।