এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সদর উপজেলায় বিদ্যুৎ সংযোগ সচল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
নিহত মো.আজিজুর রহমান তুহিন (২৭) নোয়াখালী পৌরসভার মুসলিম কলোনির মো. মহসিনের ছেলে।
সোমবার (৩ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, তুহিন বিএম ট্রেডার্স নামের একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনের গ্যারেজে বন্যার পানির ভেতরে বিদ্যুৎ সংযোগ সচল করতে কাজ করছিল। তখন লাইনে বিদ্যুৎ ছিল না। হঠাৎ বিদ্যুৎ এলে সে বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় তার ভাই আরিফ তাকে ধাক্কা দিলে সে পড়ে মাথায় আঘাত পান। তারপর উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুধারাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) আবু তালেব বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৮ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।