সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খান আটক

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
৮ নভেম্বর, ২০২৬ ৭:৩২ পিএম
শেয়ার করুন:
সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খান আটক

ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার সন্দেহে স্থানীয় নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে পুলিশ। 

সদরপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার পিয়াজখালী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান জানান, দলের সাম্প্রতিক নানা কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সন্দেহের ভিত্তিতে ইমান খানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় তিনি মূলত বালু ব্যবসায়ী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলার তথ্য পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। 

এদিকে ইমান খানের আটকের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। তাঁকে সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিংবা কখন আদালতে সোপর্দ করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।