এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিখোঁজের তিনদিন পর তৌহিদ মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) সকালে উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া (দক্ষিণ) গ্রামের দীঘিরপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তৌহিদ মিয়া ওই এলাকার কাইয়ুম মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিনদিন ধরে তৌহিদ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে বুধবার সকালে দীঘিরপাড় এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বোয়ালমারী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি প্রথমে থানায় আনা হয় এবং পরে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।”
এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনার প্রকৃত রহস্য ও মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।