এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২৯৯ নম্বর রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কাপ্তাই। অবিলম্বে তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে দ্রুত স্বপদে বহালের দাবিতে আজ বুধবার (৩ জুন) সকালে কাপ্তাই উপজেলা সদরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ‘অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙ্গামাটির আপামর জনতার ভালোবাসায় সিক্ত এবং রেকর্ড সংখ্যক বিপুল ভোটে নির্বাচিত একজন জনপ্রিয় নেতা। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার বিষয়টি রাঙ্গামাটির সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না।’
অবিলম্বে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে স্বপদে বহাল করার জোর দাবি জানান বক্তারা। অন্যথায় আগামীতে রাজপথে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
কর্মসূচিতে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ইকরাম হোসেন বেলাল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম কবির, জেলা বিএনপির সদস্য অর্জিত কার্বারী, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা, কর্ণফুলী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন অপু এবং কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম।
উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন কেপিএম শ্রমিক নেতা মো. আনিসুর রহমান, সামসুজ্জামান চৌধুরী রকি, রাইখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শের খান, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. একরাম মেম্বার, নাসির উদ্দীন চৌধুরী এবং উপজেলা বিএনপির সদস্য মো. মাসুদ, মো. বিসমিল্লাহ, মো. মফিজুর রহমান ও ইকবাল হোসেন জুয়েল।
এছাড়াও মানববন্ধনে কাপ্তাই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নিয়ে একাত্মতা ঘোষণা করেন।
ফেব্রু ১১, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।