এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রমজান আলী (৬০) নামে এক আমিন ও ধান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার মধুইল বাজার সংলগ্ন পেজাপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলী পত্নীতলা উপজেলার ঝলকাহার গ্রামের মৃত মোস্তফা মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জমি মাপজোকের (আমিন) কাজের পাশাপাশি ধানের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকালে ধান কেনাবেচার কাজ শেষে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় (অটোচার্জার) করে নিজ বাড়িতে ফিরছিলেন রমজান আলী। পথে পেজাপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাঁকড়া গাড়ির (ট্রাক্টর সদৃশ স্থানীয় যান) সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তসহ দায়ী চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পুলিশের প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
এপ্রিল ১৩, ২০২৫
নভেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।