এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহারের ৫ম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব। বিহারের দায়ক-দায়িকাবৃন্দের উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় ও মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই পুণ্যোৎসব সম্পন্ন হয়।
ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃপাঞঞানন্দ থেরর উদ্বোধনে এবং ভদন্ত ক্ষেমানন্দ ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুণ্যার্থীদের আশীর্বচন প্রদান করেন বিলাইছড়ি সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, ‘অনাথ পিতা’ খ্যাত কর্মবীর ভদন্ত দেবতিষ্য থের।
অনুষ্ঠানে বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত থেকে সমবেত পুণ্যার্থীদের উদ্দেশে সদ্ধর্মদেশনা দেন বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও পালবার লিং সেন্টার বাংলাদেশের অর্থ সম্পাদক ভদন্ত করুণা তিষ্য ভিক্ষু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুমপাড়া সর্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিলংকার ভিক্ষু।
এছাড়া অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে অংশ নেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা এবং বিশেষ দায়ক হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১১৯ নম্বর ভায্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।
জুরিক্কলাল তনচংগ্যার (জটিল) স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ ধর্মীয় সভাটি পরিচালনা করেন আনন্দ জয় তনচংগ্যা।
দিনব্যাপী এ চীবর দানোৎসবে কাপ্তাই ছাড়াও রাঙামাটির বিভিন্ন অঞ্চল থেকে শত শত পুণ্যার্থী অংশ নেন। ঐতিহ্যবাহী কঠিন চীবর ও কল্পতরু নিয়ে বিহার প্রাঙ্গণ প্রদক্ষিণের সময় ভক্তদের ‘সাধু, সাধু, সাধু’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল—উপসম্পদা গ্রহণ, বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ প্রজ্বলন এবং আকাশপ্রদীপ (ফানুস) পূজা।
পরিশেষে জগতের সকল প্রাণীর সুখ-শান্তি এবং মানবজাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ সমবেত প্রার্থনার মধ্য দিয়ে এ মহতি দানোৎসবের সমাপ্তি ঘটে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৮ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।