এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে বৃহত্তর চট্টগ্রামের জনপ্রিয় দৈনিক সাঙ্গু পত্রিকার কাপ্তাই প্রতিনিধি চৌধুরী মুহাম্মদ রিপনের উদ্যোগে আয়োজনে ইফতার মাহফিল এবং দোয়েল টিভি ও দৈনিক কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টায় কাপ্তাইয়ের 'ফ্লোটিং প্যারাডাইস' রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য দোভাষীবাজার মা-মনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক দ্বীন মোহাম্মদ এবং অনুসন্ধানী সাংবাদিকতায় সাহসিকতার জন্য সাংবাদিক রিপন মারমা-কে এই সম্মাননা প্রদান করা হয়।কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন অতিথিদের সাথে নিয়ে তাঁদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। এসময় উপস্থিত ছিলেন,কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কেপিএম লিমিটেডের জিএম (এমটিএস) আবুল কাশেম, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জাফর আহম্মেদ স্বপন ও সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন,কেপিএম লিমিটেডের হিসাব কর্মকর্তা সফিকুল ইসলাম মিলন, নাট্য ব্যক্তিত্ব আনিসুর রহমান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবীব মিলু, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, সাংবাদিক মাহফুজ আলম, এনজিও প্রতিনিধি বিজয় মারমা, সাংবাদিক অর্ণব মল্লিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কয়লার ডিপু জামে মসজিদের সাবেক মোয়াজ্জেম মো. আব্দুল হাকিম। মোনাজাত শেষে উপস্থিত অতিথিবৃন্দ সম্মিলিতভাবে ইফতার সম্পন্ন করেন।
সেপ্টেম্বর ২৭, ২০২৫
এপ্রিল ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।