এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় প্রতিবেশি দাদা কর্তৃক ধর্ষণের (যৌন লালসার শিকার) হয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী অন্তসত্তা, অভিযুক্ত দাদা মোহসিন কে আটক পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে শুক্রবার ১৩ মার্চ নওগাঁ জেলা কারাগারে প্রেরন করেছেন পুলিশ। প্রতিবেশী দাদা কর্তৃক স্কুল পড়ুয়া নাতনীকে ধর্ষণের ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার ভগবানপুর গ্রামে।
আটককৃত মোহসিন বদলগাছী উপজেলার মৃত মছির উদ্দিন ওরফে ভুসির ছেলে ও ভিকটিম এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী। থানা সুত্রে জানাগেছে, ভিকটিম ছাত্রীর বাবা অন্যত্র বিয়ে করে আলাদা ভাবে ঘর সংসার করেন এছাড়া ভিকটিম এর নিজের মা মারা যাওয়ায় ভিকটিম ছাত্রী তার দাদীর কাছে থাকাকালে প্রতিবেশি দাদা মোহসিন তার অসহায়ত্বের সুযোগ নিয়ে ও প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন।
ধর্ষণের কিছুদিন পর স্কুল ছাত্রীর শরীরে পরিবর্তন দেখাদিলে তাকে চিকিৎসকের কাছে নিলে পরীক্ষা রির্পোটে জানাযায় ছাত্রী অন্তসত্তা। এক পর্যায়ে ভিকটিম স্কুল ছাত্রী জানায় দাদা মোহসিন তাকে ধর্ষণ করেছে। এঘটনায় ভিকটিম ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে বৃহস্পতিবার রাতে থানা পুলিশ মোহসিনকে গ্রেফতার করার পর শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান জানান, এঘটনায় বদলগাছী ধর্ষণ মামলা দায়ের করার পরই অভিযুক্তকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।