এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গ্রামবাংলার চিরায়ত লোকজ সংস্কৃতি ও শতবর্ষের ঐতিহ্যকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে মধুমতী নদীতে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। রোববার (১ নভেম্বর) এ আয়োজনকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারী ও মাগুরার মহম্মদপুর উপজেলার সংযোগস্থল মধুমতী নদীর দুই পাড়ে সমবেত হন লাখো দর্শনার্থী। তৈরি হয় এক অভূতপূর্ব মিলনমেলা।
নদীমাতৃক বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী এই নৌকা বাইচে এবার ছোট-বড় মিলিয়ে প্রায় ২০টি আকর্ষণীয় বাইচের নৌকা অংশ নেয়। ঢোলের তালের সাথে মাঝিমাল্লাদের ছন্দময় বৈঠার টান এবং জারি-সারি গানের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো নদী এলাকা। প্রতিযোগিতা চলাকালে নদীর দুই তীরে অপেক্ষমাণ লক্ষাধিক নারী-পুরুষ ও শিশুর আনন্দ-উল্লাস ও করতালিতে উৎসবের রঙ ছড়িয়ে পড়ে সর্বত্র। হারিয়ে যেতে বসা গ্রামবাংলার এই ঐতিহ্য সরাসরি উপভোগ করতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা পরিবার-পরিজন নিয়ে ভিড় জমান।
এ উপলক্ষে মধুমতীর তীরে বসে বর্ণিল গ্রামীণ মেলা। নানা ধরনের মিষ্টি-মণ্ডা, মাটির খেলনা ও গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা, যা গ্রামীণ জীবনের সম্প্রীতি ও আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে নৌকা বাইচ ও মেলার উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নৌকা বাইচ আবহমান বাংলার প্রাচীন ও প্রাণবন্ত লোকজ সংস্কৃতির এক অনন্য প্রতীক। নদীর সঙ্গে আমাদের অস্তিত্ব ও ঐতিহ্য ওতপ্রোতভাবে জড়িত। অপসংস্কৃতির ভিড়ে এমন আয়োজন আমাদের নতুন প্রজন্মের কাছে শেকড়ের পরিচয় তুলে ধরে এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।”
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী নৌকার মাঝিদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। দিনব্যাপী চলা এ উৎসব কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।