এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, "শিক্ষকরা হচ্ছেন জাতি গঠনের প্রকৃত কারিগর। তাদের হাত ধরেই গড়ে ওঠে আগামী দিনের যোগ্য, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক। একটি শিক্ষিত ও উন্নত জাতি গঠনে শিক্ষক সমাজের অবদান অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।"
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, বর্তমান প্রজন্মকে আধুনিক, মানবিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে ভবিষ্যৎ প্রজন্ম আরও দক্ষ হয়ে উঠবে। এ সময় তিনি শিক্ষকদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া ও সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোল্লা ও কাজী রাউফুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ শাওন এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন শাহ। এছাড়াও সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু কাজী, মোল্লা তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম-আহ্বায়কবৃন্দ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শিক্ষকরা তাদের পেশাগত সমস্যা, চ্যালেঞ্জ ও বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকল শিক্ষক, অতিথি ও আমন্ত্রিতদের নিয়ে ইফতার সম্পন্ন হয়। পুরো আয়োজনটি ছিল শিক্ষক ও জনপ্রতিনিধিদের পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের এক মিলনমেলায় পরিণত।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।