এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র মাহে রামাদান উপলক্ষে পিরোজপুরের নাজিরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামী যুব বিভাগ নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালায়ে আয়োজিত এ ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
শেখমাটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মো: আকাইদ সরদারের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো: রাসেল মিরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। রামাদানের এই শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।’ তারা আরো বলেন, ‘সমাজে ন্যায়বিচার, সততা ও নৈতিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ রামাদানের তাৎপর্য ধারণ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামাতের সভাপতি হাফেজ আব্দুর রহমান, সেক্রেটাররী মাওলানা জাকির হোসাইন, উপজেলা শ্রমীক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান ও সেক্রেটারী হাফেজ ইমরান হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল হক প্রমূখ। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আগস্ট ২৪, ২০২৫
আগস্ট ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।