এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে কোনো সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়নি। তবে জেলার দুটি হাসপাতালে নতুন ও পুরোনো মিলিয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন ৯৩ জন রোগী। জেলায় এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৩৭ জনে এবং এই রোগে এখন পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। আগে থেকে চিকিৎসাধীন থাকা ৬ জনসহ বর্তমানে হাসপাতালটিতে মোট ১৭ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৮ জন রোগী। আগের ৪৮ জনসহ বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭৬ জন। একই সময়ে হাসপাতালটি থেকে চিকিৎসা শেষে ৫২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩০ জন ফরিদপুর জেলার এবং বাকি ১৪ জন পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বাসিন্দা।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, সর্বোচ্চ আক্রান্ত বোয়ালমারীতে ২৮ জন, সালথায় ২৩ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জন সন্দেহভাজন হাম রোগী রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত না হলেও হাম পরিস্থিতি এখনো সতর্কতার সাথে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২ নভেম্বর, ২০২৬
মাগুরা | ২ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।