আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জামায়াত কে খুঁজেও পাওয়া যাবে না

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
১৯ জুলাই, ২০২৬ ৯:২২ পিএম
শেয়ার করুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জামায়াত কে খুঁজেও পাওয়া যাবে না
    ফরিদপুর-১ আসনে বিশেষ দায়িত্ব প্রাপ্ত মহিলা জাতীয় সংসদ সদস্য হেলেন জেরিন খান-এর বোয়ালমারীতে শুভ আগমনে গন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
    (রবিবার) ১৯ জুলাই বেলা ১২টায় স্থানীয় জেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 
    বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এড সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর- ১ আসনের সাবেক সংসদ ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। 
    "এসময় জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে 
     খন্দকার নাসিরুল ইসলাম বলেন,ভারতের দিল্লিতে ওনাদের নেতা হচ্ছে আব্দুল আলালা মওদুদি,সে কিন্তু হাফেজ ছিলনা, তার কোন ছেলে মেয়ে জামায়াত করেনাই, এখন কিন্তু সেই ভারতে কেউ জামায়াত করেনা, কালে-কালে সময় আসছে,আমাদের প্রিয় নেতা, প্রিয় অবিভাবক তারেক রহমান সাহেব যে-ভাবে দেশে পরিচালনা করছেন, এই পরিচালনা কার্যক্রম অগ্রসর থাকে "আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এই জামায়াতে ইসলাম কে খুজেও পাওয়া যাবে না"। 
    অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, ইমরান হোসাইন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক,মহিবুল ইসলাম তুহিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ,অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাসীবুজ্জামান শাহিন প্রমুখ।

    What's Your Reaction?

    like

    dislike

    love

    funny

    angry

    sad

    wow

    এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।