এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের বিভাগওয়ারী পরিচিতি সভা (ওরিয়েন্টেশন) অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও উপাচার্যের (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন অনুষ্ঠান পরিদর্শন করেন এবং নবীন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন ও সৃজনশীল চিন্তার বিকাশের গুরুত্বপূর্ণ সময়। তাই পাঠ্যক্রমের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন, সহশিক্ষা কার্যক্রম ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সর্বদা সহযোগিতার জন্য প্রস্তুত থাকবেন। নবীনদের বিশ্ববিদ্যালয় জীবন সফল, আনন্দময় ও অর্থবহ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
সেপ্টেম্বর ২৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।