এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মুগ্ধ (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মুগ্ধ দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের রাফিউল ইসলামের ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ধর্মদহ গ্রামের মাথাভাঙ্গা নদীর পাশে নির্জন একটি স্থানে ওই কিশোরীকে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, এক বন্ধুর সহায়তায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক সেখানে তুলে নিয়ে ধর্ষণ করে মুগ্ধ। ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর পরিবার দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মুগ্ধকে গ্রেপ্তার করে।
দৌলতপুর থানা পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ফেব্রু ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।