এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও পাকা হয়নি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রীরামপুটি গ্রামের মাত্র এক-চতুর্থাংশ কিলোমিটার (কোয়ার্টার কিলোমিটার) একটি কাঁচা রাস্তা। সামান্য এই কাঁচা সড়কের কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
ভুক্তভোগীদের তথ্যমতে, শ্রীরামপুটি তালপট্টি বাজারের পাকা রাস্তা থেকে শুরু করে শ্রীরামপুটি দক্ষিণপাড়া হাসমত শিকদারের বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে। তখন এই পথ দিয়ে হেঁটে চলাচল করাই দুষ্কর হয়ে দাঁড়ায়। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, কৃষক ও চাকুরিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন এই রাস্তায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসী জানান, প্রতিদিন হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে যাতায়াতের জন্য এই সড়কটি ব্যবহার করতে হয়। কিন্তু রাস্তাটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ফলে জরুরি প্রয়োজনে কোনো মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়াও অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অথচ এই রাস্তার তালপট্টি বাজার সংলগ্ন মসজিদ পর্যন্ত অংশ এবং অন্যদিকে হাসমত শিকদারের বাড়ি থেকে গুলপুন্দি পর্যন্ত সড়কটি পাকা রয়েছে। শুধু মাঝখানের এই কোয়ার্টার কিলোমিটার (প্রায় ২৫০ মিটার) রাস্তা কাঁচা ও কর্দমাক্ত থাকায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার রাস্তাটি পাকাকরণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্বাধীনতার এত বছর পরও তারা মৌলিক যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
এমতাবস্থায়, শ্রীরামপুটি তালপট্টি বাজারের পাকা রাস্তা থেকে দক্ষিণপাড়া হাসমত শিকদারের বাড়ি পর্যন্ত অবহেলিত এই সড়কটি দ্রুত পাকাকরণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, রাস্তাটি পাকা করা হলে এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
ডিসেম্বর ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।