এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় জনসাধারণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন স্থানীয় এক বিএনপি নেতা। মাগুরা-নড়াইল সড়কের রামদেরগাতী গ্রামের দুটি ঝুঁকিপূর্ণ সংযোগস্থল নিজ উদ্যোগে সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলেছেন তিনি।
উদ্যোগী এই মানুষটি হলেন মাগুরা সদর উপজেলার ১১ নম্বর বেরইল-পলিতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা-নড়াইল সড়কের রামদেরগাতী গ্রামের কামারপাড়া ও মোল্লাপাড়া সড়কের সংযোগস্থল দুটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও বেহাল অবস্থায় পড়ে ছিল। গুরুত্বপূর্ণ এই মোড় দুটিতে প্রতিনিয়ত যানবাহন ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে অসমান ও ভাঙাচোরা সংযোগস্থলের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল।
বিষয়টি নজরে আসার পর সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের কথা ভেবে মানবিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসেন তরিকুল ইসলাম। তিনি সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে বালু, সিমেন্ট ও ইটের খোয়া সংগ্রহ করে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত স্থান দুটি ঢালাই করে পাকা করে দেন।
সড়ক সংস্কার হওয়ায় ওই এলাকায় যাতায়াতকারী পথচারী ও চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। জনস্বার্থে এমন নিঃস্বার্থ উদ্যোগের জন্য বিএনপি নেতা মো. তরিকুল ইসলামের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।
নভেম্বর ১৯, ২০২৫
নভেম্বর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩১ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৩১ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৩১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।