ভাঙ্গার মানিকদহে কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৩১ অক্টোবর, ২০২৬ ১:৩৮ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গার মানিকদহে কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) মানিকদহ ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে স্থানীয়ভাবে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি ইউনিয়ন পর্যায়ে একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর কর্মী সম্মেলন আয়োজনের জন্য ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি মানিকদহ ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীদের প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।