এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদকের ভয়াবহ থাবা ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে নিয়মিত ক্রীড়াচর্চার ওপর গুরুত্বারোপ করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট হেমায়েত হোসেন। তিনি বলেন, “যুবসমাজকে মাঠমুখী করতে পারলে একটি সুস্থ, সুন্দর, মাদক ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণ করা সম্ভব। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় আলফাডাঙ্গার ৫ নম্বর বানা ইউনিয়নের বানা হাইস্কুল মাঠে আয়োজিত ‘ছয় ইউনিয়নব্যাপী ডে-নাইট ফুটবল (মিনিবার) টুর্নামেন্ট’-এর বানা ইউনিয়ন পর্বের শুভ উদ্বোধনকালে প্রধান উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদল এ টুর্নামেন্টের আয়োজন করে।
অ্যাডভোকেট হেমায়েত হোসেন আরও বলেন, ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। এটি তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা তৈরি করে। তাই যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটাতে হবে।
টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন বানা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ মো. সিরাজুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আ. মান্নান মিয়া আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. নিয়ামত হোসেন পারভেজ এবং আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব মো. সুজন হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, বিএনপি নেতা লিটন মোল্লাসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
আলফাডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আ. জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রদল নেতা মো. জিসান মিয়া এবং সঞ্চালনা করেন আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ মাজহারুল ইসলাম লিমন। উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।