এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শালিখা উপজেলায় ২০১৫ সালে বিএনপি নেতা মশিয়ার রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে ‘ক্রসফায়ারের’ নামে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৮ অক্টোবর) আসামিদের মাগুরার শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিচারক বর্ণালী রানী তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে পিরোজপুরের জিয়ানগর থানায় কর্মরত অবস্থায় এসআই ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই রাতে বরিশাল নৌ-পুলিশে কর্মরত অবস্থায় মামলার অপর এজাহারভুক্ত আসামি সাবেক ওসি বিপ্লব কুমার নাথকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যান তৎকালীন শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন। পরে তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ। সে সময় ঘটনাটিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ার’ হিসেবে দাবি করে শালিখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১ অক্টোবর নিহত মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনসহ কয়েকজনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন। আদালতের নির্দেশে শালিখা থানা মামলাটি নিয়মিত এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তে নামে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) কামরুজ্জামান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করা যাচ্ছে না।
নিহত মশিয়ার রহমানের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে এই দুই পুলিশ কর্মকর্তা বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে বিপুল অর্থ আদায় এবং একাধিক ব্যক্তিকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছেন।
এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “জিয়ানগর থানায় কর্মরত থাকা অবস্থায় মাগুরার শালিখা থানার একটি হত্যা মামলায় এসআই ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।”
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন। এ নিয়ে বিস্তারিত মন্তব্য করার এখতিয়ার আমার নেই।”
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের আওতাধীন হওয়ায় তাঁকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে মামলার সার্বিক বিষয়ে বক্তব্য জানতে মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা (এসএমএস) পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।
মার্চ ২২, ২০২৫
আগস্ট ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।