এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনার অভিযোগের মামলায় সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: রাজিবুল হক শানুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে সুটিয়াকাঠি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়।
জানা গেছে, গত ১ মার্চ উপজেলার বালিহারী গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে আবদুল্লাহ আল মামুন সবুজ (৩৩) নামের অটোরিকশা চালককে ইউনিয়ন পরিষদে ডেকে নেয়া হয়। অভিযোগ রয়েছে, চুরির অপবাদে তাকে মারধর করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অপমান সইতে না পেরে সবুজ বাড়িতে গিয়ে বিষ পান করেন। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় সবুজের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান জানান,আত্মহত্যার প্ররোচনার মামলায় রাজিবুল হক শানুকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
এপ্রিল ২৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।