এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদানে বাধার অভিযোগ তুলে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর সদর উপজেলা কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় পিরোজপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানিক পশারীর মৃত্যুর পাঁচ দিন পর আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, মানিক পশারী একজন গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা। তাঁর মুক্তিযোদ্ধা পরিচয় বা অন্য কোনো বিষয়ে কারও আপত্তি থাকলে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো যেত। কিন্তু একজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় সম্মান ও দাফন প্রক্রিয়ায় বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার বিবরণ তুলে ধরে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক বলেন, "মানিক পশারীর মরদেহ পিরোজপুরে পৌঁছানোর পর প্রশাসন যখন গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন একদল লোক তাতে বাধা দেয়। এমনকি আমি মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে আমার হাত থেকে ফুল কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়।" তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, "মৃত্যুর পর মানুষের বিচার করবেন মহান আল্লাহ। অথচ কিছু মানুষ তাঁর দাফন ও সম্মানে বাধা সৃষ্টি করেছে, যা সম্পূর্ণ অমানবিক ও ইসলামবিরোধী।"
পিরোজপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্র বলেন, "কে প্রকৃত মুক্তিযোদ্ধা আর কে নন—তা নির্ধারণের দায়িত্ব রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। একজন স্বীকৃত মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।"
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার সোলাইমান মল্লিক, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য আ. রাজ্জাক সরদার, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক সুলতান আহমেদ, সদস্য সচিব হাতেম আলী সরদারসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।
আগস্ট ১৬, ২০২৬
এপ্রিল ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২৯ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৯ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।