নাজিরপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত: শিক্ষার্থীদের সাইকেল ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
২৯ অক্টোবর, ২০২৬ ৫:৩৩ পিএম
শেয়ার করুন:
নাজিরপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত: শিক্ষার্থীদের সাইকেল ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

পিরোজপুরের নাজিরপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর সাথে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।

সভায় এলাকার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক গতিশীলতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সাথে স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের বিষয়ে উপস্থিত সংশ্লিষ্টদের মতামত ও বক্তব্য গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব, নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শেখ আব্দুর রাজ্জাক এবং নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ প্রমুখ। এছাড়া সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী সামাজিক উদ্যোগের অংশ হিসেবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, স্কুলগামী কিশোরীদের মাঝে বাইসাইকেল, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য খাবার পরিবেশন সামগ্রী বিতরণ করেন। সবশেষে তিনি উপজেলা চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।