এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় মরিশাসপ্রবাসী ও সমাজসেবক আকাশ মিয়ার বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটানোর প্রতিবাদ করায় তাঁর পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত চাচাতো ভাই উজ্জ্বল মিয়া নাটুকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে জাটিগ্রাম পশ্চিমপাড়ায় ছিরু খন্দকারের মুদি দোকানের সামনে দাঁড়িয়ে কয়েকজন ব্যক্তি প্রবাসী আকাশ মিয়াকে জড়িয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করছিলেন। ওই পথ দিয়ে যাওয়ার সময় তাঁর চাচাতো ভাই উজ্জ্বল মিয়া নাটু বিষয়টি শুনতে পেয়ে তাঁদের এমন মিথ্যা কুৎসা রটানো থেকে বিরত থাকতে অনুরোধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগে উল্লেখ করা হয়, বাগ্বিতণ্ডার জেরে ছিরু খন্দকারের নেতৃত্বে কামরুল খন্দকার, হাবিব খন্দকারসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে উজ্জ্বল মিয়া নাটুর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে নাটুর মাথায় কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। তাঁর চিৎকারে প্রবাসী আকাশ মিয়ার আপন ভাই শাওন মিয়া ও বোন জোসনা বেগম তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নাটুর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করেন। আহত শাওন মিয়া ও জোসনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে আলফাডাঙ্গা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা এলাকা ছেড়ে গা-ঢাকা দেওয়ায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, "এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সেপ্টেম্বর ৩০, ২০২৫
এপ্রিল ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।