এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের কলাতলা মালীগ্রাম এলাকায় এক ব্যবসায়ীর ওপর সংঘবদ্ধ সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের অভিযুক্ত করে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, আহত ব্যবসায়ী ফরিদুল ইসলাম ভাঙ্গা পৌরসভার পূর্ব সদরদী বাস্তখোলা (৬ নম্বর ওয়ার্ড) এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় মালীগ্রাম বাজারে মাংসের ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো গত রাত সাড়ে ১১টার দিকে তিনি তার ভাড়া বাসা থেকে কলাতলা মালীগ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্বশত্রুতার জেরে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারী হিসেবে একই এলাকার আশরাফুল, খিদির আলী, খোকন মাতুব্বর, কবির মাতুব্বর, ফরিদ মাতুব্বর ও সজিব মুন্সিসহ অজ্ঞাত আরও কয়েকজন এই সংঘবদ্ধ হামলায় অংশ নেয়। এ সময় হামলাকারীরা ব্যবসায়ী ফরিদুলকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে ভাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলায় জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নীলফামারী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।