এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। এ ছাড়া ওই ঘটনার সময় সংসদ সদস্যের সঙ্গে থানায় উপস্থিত ব্যক্তিদেরও একটি তালিকা তৈরি করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় জিডিটি করা হলেও বিষয়টি পরদিন শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে আসে। জিডির বিষয়টি নিশ্চিত করে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, ঘটনার সময় থানায় যারা এসেছিলেন, তাদের শনাক্ত করে তালিকা তৈরি করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সরাইল থানায় ওসির কক্ষে প্রবেশ করেন রুমিন ফারহানা। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে ওসির সঙ্গে তার তীব্র বাগ্বিতণ্ডা হয়। পরবর্তীতে তাদের উত্তপ্ত কথোপকথনের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের দাবি, বেশ কিছুদিন ধরেই ওসির সঙ্গে সংসদ সদস্যের দূরত্ব তৈরি হয়েছিল। সংসদ সদস্য ও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) একাধিকবার ফোন করলেও ওসি তা ধরেননি। এমনকি সংসদ সদস্য নিজের জন্য নিরাপত্তা চেয়েও যথাযথ সাড়া পাননি বলে অভিযোগ তাদের।
ঘটনার বিষয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, “ওসির বিরুদ্ধে এলাকায় নানা অনিয়ম ও অপরাধ সংক্রান্ত অভিযোগ রয়েছে। এসব বিষয়ে কথা বলতেই নেতা-কর্মীদের নিয়ে থানায় গিয়েছিলাম। নির্দিষ্ট তারিখ অনুযায়ী অপরাধের বিবরণ সম্বলিত দুই পাতার একটি তালিকাও ওনার সামনে তুলে ধরা হয়। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।”
এদিকে ওসির অপেশাদার আচরণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংসদ সদস্যের পক্ষ। রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন জানান, ওসির কর্মকাণ্ডের বিস্তারিত বিষয়াদি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার প্রক্রিয়া চলছে।
অক্টোবর ১৪, ২০২৬
সেপ্টেম্বর ২৬, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ২৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৪ অক্টোবর, ২০২৬
ভারত | ২৪ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।