এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার মো. ফজলুল হকের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বর্তমানে অধ্যক্ষ আলমগীর হোসেন গুরুতর অসুস্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহীদ, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন এবং জেলা কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চু। এছাড়া বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাহফিলে অংশ নেন।
আয়োজক ও শংকরপাশা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার মো. ফজলুল হক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “অধ্যক্ষ আলমগীর হোসেন আমার ছাত্রজীবনের অকৃত্রিম বন্ধু। ১৯৭২ সাল থেকে আমরা একসঙ্গে লেখাপড়া ও পথচলা শুরু করি। আজ আমার সেই বাল্যবন্ধু অসুস্থ হয়ে সুদূর সিঙ্গাপুরে চিকিৎসাধীন। তাঁর এই অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। পরম করুণাময়ের দরবারে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় আমাদের মাঝে ও প্রিয় মাতৃভূমিতে ফিরে আসেন।”
মাহফিল শেষে অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত আরোগ্য এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৪ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।