এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাওলানা জাকারিয়া চুন্নু (৫০) নামের এক মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী সামান্য আহত হলে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার ইন্দুরকানী-বালিপাড়া সড়কের ভবানীপুর ফরাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত মাওলানা জাকারিয়া চুন্নু কলারন ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এবং কলারন জমাদ্দারহাট বাজার জামে মসজিদের ইমাম। তিনি উপজেলার খোলপটুয়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে চালকসহ তিনজন জিয়ানগর থেকে কলারনের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভবানীপুর ফরাজী বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাওলানা জাকারিয়া চুন্নুর ডান পায়ের হাড় ভেঙে হাড়ের একাংশ রাস্তায় ছিটকে পড়ে এবং শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে।
পরে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে ছেড়ে দেওয়া হলেও মাওলানা জাকারিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করেন।
জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহব্বত খাঁন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অক্টোবর ১৯, ২০২৫
সেপ্টেম্বর ১৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৪ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।