এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবে অবস্থানরত জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাম্প্রতিক হামলার জেরে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হওয়ায় ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ থেকেও কর্মীদের পরিবারের সদস্যদের ধাপে ধাপে সরিয়ে নেওয়ার পরিকল্পনা থাকতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে টমি পিগট উল্লেখ করেন, ‘ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে ক্রমাগত বৈরী তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা বেসামরিক বিমানবন্দর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। এসব হামলায় সাধারণ মানুষ হতাহত হওয়ার পাশাপাশি দেশটির যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে।’
মার্কিন নাগরিকদের সুরক্ষার ওপর জোর দিয়ে মুখপাত্র আরও বলেন, ‘পররাষ্ট্র দপ্তরের কর্মী ও তাঁদের পরিবারের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাঁদের সুরক্ষা ও জরুরি সহায়তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখব।’
তবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো থেকে কর্মীদের একযোগে বড় আকারে সরিয়ে নেওয়া হচ্ছে বলে এর আগে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে আখ্যা দিয়েছেন টমি পিগট।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২২ অক্টোবর, ২০২৬
বাণিজ্য | ২২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ২২ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।