এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাঝআকাশে সহযাত্রী ও ক্রুদের লক্ষ্য করে বর্ণবাদী গালিগালাজ এবং মারমুখী আচরণের দায়ে ৬৭ বছর বয়সী এক যাত্রীকে বিমানের সিটের সঙ্গে ডাকটেপ দিয়ে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। পরিস্থিতি বেগতিক দেখে বাধ্য হয়ে বিমানের কর্মী ও যাত্রীরা যৌথভাবে ওই ব্যক্তিকে জিপ-টাই ও ডাকটেপ দিয়ে আটকে রাখেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের বরাতে জানা গেছে, অভিযুক্ত যাত্রীর নাম আর্থার লেইন লান্ডিন। তিনি অ্যারিজোনার বাসিন্দা।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই ও আমেরিকান এয়ারলাইনসের তথ্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর টেক্সাসের ডালাস থেকে নিউ জার্সির নিউয়ার্কের উদ্দেশে রওনা হয়েছিল আমেরিকান এয়ারলাইনসের ‘এএ৬১৮’ নম্বর ফ্লাইটটি।
যাত্রাপথের প্রায় তিন-চতুর্থাংশ পার হওয়ার পর বিমানের পেছনের অংশে হঠাৎ গোলযোগ শুরু হয়। ওই ফ্লাইটের যাত্রী ও সাবেক এক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা হুয়ান মেহিয়া জানান, লান্ডিন হঠাৎ করেই উগ্র রূপ ধারণ করেন। তিনি বিমানকর্মী ও সহযাত্রীদের উদ্দেশে তীব্র বর্ণবাদী মন্তব্য ও অশালীন ভাষা ব্যবহার করতে থাকেন। বিশেষ করে তার পেছনের সারিতে বসা নারী যাত্রীরা এতে চরম নিরাপত্তাহীনতায় পড়েন।
একপর্যায়ে লান্ডিন শারীরিকভাবে আক্রমণাত্মক হয়ে উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে মেহিয়া এবং তার বন্ধু রিচার্ড ও’লেলনিক এগিয়ে যান। তারা বিমানকর্মীদের সহায়তায় অভিযুক্ত যাত্রীকে কাবু করেন। নিরাপত্তার স্বার্থে প্লাস্টিকের জিপ-টাই দিয়ে তার দুই হাত বাঁধা হয় এবং সিটের সঙ্গে ডাকটেপ পেঁচিয়ে তাকে পুরোপুরি নিস্ক্রিয় করে রাখা হয়।
মেরিল্যান্ড পরিবহন কর্তৃপক্ষের পুলিশ জানিয়েছে, বিমানটি বাল্টিমোরে অবতরণের পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফ্লাইটে প্রবেশ করেন এবং অভিযুক্ত লান্ডিনকে হেফাজতে নেন।
ঠিক কী কারণে ওই যাত্রী মাঝআকাশে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই ও বিমান কর্তৃপক্ষ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।