এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অভিযোগ করেছেন, প্রতিবেশী দেশ ভারত গোপন কৌশল ও ‘প্রক্সি গ্রুপ’ ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে।
শনিবার (২৭ জুন) করাচিতে পাকিস্তান নৌবাহিনী একাডেমিতে ১২৫তম মিডশিপম্যান এবং ৩৩তম শর্ট সার্ভিস কমিশন (এসএসসি) কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান বর্তমানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে নানামুখী নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। গত বছরের মে মাসের সংঘাতে পরাজয়ের পর থেকে দেশটির পূর্বাঞ্চলীয় প্রতিবেশী (ভারত) পাকিস্তানের শান্তি বিনষ্ট করতে ছদ্মবেশে প্রক্সি যুদ্ধের পথ বেছে নিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, কেবল পূর্ব সীমান্তই নয়, পাকিস্তানের পশ্চিম সীমান্ত থেকেও বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করতে হচ্ছে। তবে দেশের সশস্ত্র বাহিনী ও জনগণ ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবিলা করছে। একই সঙ্গে পাকিস্তান সবসময়ই শান্তি, পারস্পরিক সংলাপ ও কূটনীতির মাধ্যমে যেকোনো অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির নীতিতে বিশ্বাসী বলে তিনি মন্তব্য করেন।
বিশ্ব রাজনীতি ও কূটনীতিতে পাকিস্তানের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে সবসময়ই শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে অবদান রেখে আসছে। এরই অংশ হিসেবে বন্ধুরাষ্ট্রগুলোর সহযোগিতায় সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়েছে, যেখানে তিনি নিজে মধ্যস্থতাকারী হিসেবে স্বাক্ষর করার সুযোগ পেয়েছেন। এছাড়া কাশ্মীরি জনগণ এবং ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি পাকিস্তানের অকুণ্ঠ নৈতিক সমর্থন বজায় থাকবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পাকিস্তান ছাড়াও বাংলাদেশ, তুরস্ক, বাহরাইন, ইরাক, শ্রীলঙ্কা ও জিবুতির নবীন সেনা কর্মকর্তারা অংশ নেন। বন্ধুপ্রতিম এসব দেশের তরুণ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, একাডেমি থেকে অর্জিত উন্নত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা নিজ নিজ দেশের নৌবাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেপ্টেম্বর ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।