এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চলমান ফুটবল উন্মাদনার মধ্যেও শ্রোতাদের জন্য এক নতুন রোম্যান্টিক ড্যান্স নম্বর নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিঁথি সাহা। অনুপম মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে তার নতুন গান ‘বসন্তের কোকিল’। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতামহলে দারুণ সাড়া ফেলছে। মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গানটির ভিউ ছাড়িয়েছে ৮১ হাজার।
গানটির মনোরম মিউজিক ভিডিওতে নজরকাড়া গ্ল্যামার ও চমৎকার নৃত্য পরিবেশন করে দর্শকদের নজর কেড়েছেন অলংকার চৌধুরী। ভিডিওতে তার সঙ্গে জুটি বেঁধেছেন শিফাত আমিন শুভ। উৎসবের আমেজ ও প্রাণবন্ত প্রেমের গল্পে নির্মিত এই মিউজিক ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক আলোচনা তৈরি করেছে।
‘বসন্তের কোকিল’ গানটির কথা লিখেছেন রণক রায়হান। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন, যিনি এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’র মতো জনপ্রিয় সব গান উপহার দিয়েছেন। ভিডিওটির পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বে ছিলেন চন্দন রায় চৌধুরী।
নতুন গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সিঁথি সাহা বলেন, “গানটি গাওয়ার অভিজ্ঞতা আমার জন্য ভীষণ আনন্দের ছিল। এর সুর, কথা ও সংগীতায়োজন অত্যন্ত প্রাণবন্ত। মিউজিক ভিডিওটিও বেশ চমৎকার হয়েছে। মুক্তির পর থেকে শ্রোতাদের যে ভালোবাসা পাচ্ছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আশা করছি গানটি দীর্ঘদিন শ্রোতাদের পছন্দের তালিকায় থাকবে।”
অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন জানান, বর্তমানে নতুন মৌলিক গান প্রকাশের সংখ্যা কিছুটা কমে গেলেও, শ্রোতাদের রুচির কথা মাথায় রেখে তারা ধারাবাহিকভাবে মানসম্পন্ন কাজ উপহার দেওয়ার চেষ্টা করছেন। ‘বসন্তের কোকিল’ গানটি সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।