এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’-এর জনপ্রিয় তারকা লিসা এবং তার ধনাঢ্য প্রেমিক ফ্রেডেরিক আরনল্টের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় চলছে নেটদুনিয়ায়। প্রায় দুই বছর ধরে চলে আসা এই আলোচিত প্রেমকাহিনির কি তবে অবসান ঘটল? আন্তর্জাতিক লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভ্যানিটি ফেয়ার’-এর গ্রীষ্মকালীন সংখ্যার একটি প্রতিবেদন ঘিরে এমন জোরালো সন্দেহের সৃষ্টি হয়েছে।
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের লিসা এবং বিশ্বখ্যাত বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারক কোম্পানি ‘ট্যাগ হিউয়ার’-এর সিইও ফ্রেডেরিক আরনল্টের প্রেম নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। ফ্রেডেরিক মূলত বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও লুই ভিটনের মালিক বার্নার্ড আরনল্টের ছেলে। প্রায় দুই বছর চুটিয়ে প্রেম করার পর হঠাৎ কেন এই জুটির মধ্যে দূরত্ব তৈরি হলো, তা নিয়ে ভক্তদের মাঝে জল্পনা-কল্পনার শেষ নেই।
সম্প্রতি ‘ভ্যানিটি ফেয়ার’ ম্যাগাজিনের প্রচ্ছদ তারকা হয়েছেন লিসা। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ম্যাগাজিনটির জন্য লিসার সাক্ষাৎকার নেওয়ার আগেই তার টিম স্পষ্ট জানিয়ে দেয়—লিসার ব্যক্তিগত জীবন বা প্রেম নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। প্রেমের প্রসঙ্গ এড়ানোর এই মরিয়া চেষ্টাই মূলত ব্রেকআপের গুঞ্জনকে আরও উস্কে দেয়। পরবর্তীতে ম্যাগাজিনটির প্রতিবেদনে সরাসরি উল্লেখ করা হয়, ফ্রেডেরিকের সঙ্গে লিসার সেই মধুর সম্পর্কটি এখন অতীত।
এর আগে গত মার্চে লিসার ২৯তম জন্মদিনের জমকালো পার্টিতেও ফ্রেডেরিককে উপস্থিত থাকতে দেখা যায়নি। সাক্ষাৎকারে লিসা তার প্রেম নিয়ে সরাসরি কিছু না বললেও তারকা জীবনের অন্ধকার দিক নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, উগ্র ভক্ত বা ‘সাসেনগ’ ফ্যানদের কারণে তার ব্যক্তিগত জীবন বলতে কিছুই নেই। বাড়ি ঘেরাও করা কিংবা জোর করে ট্যাক্সিতে উঠে পড়ার মতো ভীতিকর অভিজ্ঞতা তাকে প্রায়ই দমবন্ধ পরিস্থিতির মুখোমুখি করে। মাঝেমধ্যে গ্ল্যামার দুনিয়া ছেড়ে সাধারণ মানুষের মতো বাঁচতে ইচ্ছে করে তার।
মজার বিষয় হলো, এই বিচ্ছেদের খবরে লিসার অনেক ভক্তই বরং আনন্দ প্রকাশ করছেন। লিসার সঙ্গী হিসেবে ফ্রেডেরিককে তাদের অনেকেই পছন্দ করতেন না। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের একাংশের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
ব্যক্তিগত জীবনে নানা টানাপোড়েন থাকলেও ক্যারিয়ারের দিক থেকে দারুণ সময় পার করছেন এই কে-পপ কুইন। সম্প্রতি এইচবিও-এর জনপ্রিয় সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এ যুক্ত হয়েছেন তিনি। এছাড়া গত ১২ জুন ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে দুর্দান্ত পারফর্ম করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন লিসা।
জুন ২১, ২০২৬
জুন ২৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।