এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তিন মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও প্রেক্ষাগৃহে ফিরেছেন দক্ষিণী তারকা সুরিয়া। আর ফিরেই বক্স অফিসে দেখালেন নিজের চমক। ভেঙ্কি আতলুরি পরিচালিত তাঁর নতুন সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’ মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৪ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় বিগ বাজেটের এই সিনেমাটি। প্রযোজনা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দুই দিনেই বিশ্বব্যাপী এর বক্স অফিস আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে সুরিয়ার অভিনয় ক্যারিয়ারে সবচেয়ে কম সময়ে ‘১০০ কোটির ক্লাব’-এ প্রবেশ করা সিনেমার তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’।
এর আগে, সুরিয়ার ‘কারুপ্পু’ সিনেমাটিও বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছিল। বিশ্বব্যাপী প্রায় ৩৫০ কোটি রুপি আয় করে এটি অভিনেতার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে নাম লেখায়। সেই ধারাবাহিকতায় খুব অল্প সময়ের ব্যবধানে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি হাঁকালেন এই অভিনেতা।
সিনেমার প্রেক্ষাপট ও গল্প:
‘বিশ্বনাথ অ্যান্ড সনস’-এর গল্প আবর্তিত হয়েছে সঞ্জয় বিশ্বনাথ নামের একজন শিল্পপতি ও অলিম্পিক পদকজয়ীকে ঘিরে। মায়ের ইচ্ছা পূরণের জন্য তিনি সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সন্তান জন্ম নেওয়ার কিছুদিন পর অসুস্থ হয়ে পড়লে সঞ্জয় যোগাযোগ করেন সারোগেট মা ম্যাডির সঙ্গে। সন্তানকে ঘিরে শুরুতে কেবল অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক থাকলেও ধীরে ধীরে সঞ্জয় ও ম্যাডির মধ্যে এক গভীর আবেগের বন্ধন ও ভালোবাসা গড়ে ওঠে। দুজনের বয়সের ব্যবধান প্রায় ২০ বছর হওয়া সত্ত্বেও প্রচলিত সামাজিক নানা ট্যাবুকে অতিক্রম করে এগিয়ে যায় তাদের সম্পর্ক। ব্যতিক্রমী এই গল্প দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও মন জয় করেছে।
প্রায় ১৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিতে সুরিয়ার বিপরীতে অভিনয় করেছেন মমিতা বাইজু। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন রাধিকা শরৎকুমার, রাবিনা ট্যান্ডন, সুনীল রেড্ডি ও নাসারসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন ভেঙ্কি আতলুরি।
আগস্ট ২, ২০২৬
মার্চ ১০, ২০২৬
জুলাই ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।