সড়ক ও জনপদের জমিতে অবৈধ দোকান উচ্ছেদ, তিনজনকে জরিমানা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৮ নভেম্বর, ২০২৬ ৮:৫৫ পিএম
শেয়ার করুন:
সড়ক ও জনপদের জমিতে অবৈধ দোকান উচ্ছেদ, তিনজনকে জরিমানা

ফরিদপুর সদর উপজেলার সাচিয়া বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে অবৈধভাবে দোকান নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে নির্মাণাধীন অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং নির্মাণকাজে জড়িত তিন কাঠমিস্ত্রীকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সওজের নামে রেকর্ডভুক্ত ৩৪৫ নম্বর দাগের জমিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।

প্রশাসন সূত্রে জানা গেছে, সাচিয়া বাজারে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমি দখল করে একটি চক্র অবৈধভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা করছিল। বিষয়টি জানতে পেরে সেখানে তাৎক্ষণিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে গড়ে তোলা নির্মাণাধীন দোকানটি ভেঙে ফেলা হয় এবং কাজ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে নির্মাণকাজে নিয়োজিত তিন কাঠমিস্ত্রীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।

সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।