এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (এসএমসি) নির্বাচনে সভাপতি পদে বাবু সঞ্জয় কুমার সাহা এবং সহসভাপতি পদে শাহরিয়ার কিরণ নির্বাচিত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে মোট ১১টি ভোটের মধ্যে সঞ্জয় কুমার সাহা ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে, সহসভাপতি পদে শাহরিয়ার কিরণ কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি বাবু সঞ্জয় কুমার সাহা উপজেলার উত্তর শিরগ্রাম এলাকার বাসিন্দা এবং বাবু সুভাষ চন্দ্র সাহার ছেলে। আর সহসভাপতি শাহরিয়ার কিরণ গরানিয়া এলাকার বাসিন্দা এবং লুৎফর রহমান ওরফে লেবু মোল্লার ছেলে। এলাকায় শিক্ষানুরাগী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদানের জন্য উভয়েরই সুপরিচিতি রয়েছে।
ফলাফল ঘোষণার পর বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসরাফিল সরদার বলেন, "সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে সঞ্জয় কুমার সাহা ও সহসভাপতি পদে শাহরিয়ার কিরণ নির্বাচিত হয়েছেন। আমরা বিশ্বাস করি, তাঁদের দক্ষ ও গতিশীল নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং সার্বিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে।"
দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতি বাবু সঞ্জয় কুমার সাহা বলেন, "শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের এলাকার গর্ব ও ঐতিহ্যের প্রতীক। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।"
সহসভাপতি শাহরিয়ার কিরণ বলেন, "শিশুদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে আমি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।"
এদিকে নতুন কমিটির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের শিক্ষক, সাবেক-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতির যোগ্য নেতৃত্বে শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক মানোন্নয়ন আরও সমৃদ্ধ হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।