এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, “শারদীয় দুর্গাপূজা যেন সম্প্রীতি ও উৎসবের আমেজে নির্বিঘ্নে উদযাপিত হয়, সে জন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে।” এ সময় তিনি পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুন্ডুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নেওয়াজ মুস্তাফিজ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস এবং বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের উপজেলা সভাপতি মানবেন্দ্র সাহা।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মো. নুর জামাল খসরু, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, প্রচার সম্পাদক মো. নিয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন, প্রচার সম্পাদক মো. কামরুজ্জামান কদর এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান।
সভায় বক্তারা দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ ঐতিহ্য বজায় রেখে দুর্গাপূজা সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মে ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।