এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে হাসান আশরাফকে আহ্বায়ক এবং এনায়েত হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল ইসলাম। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ১৪ জন। তাঁরা হলেন—মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, মো. সাইফুল ইসলাম রিজু, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, কালাম, সাজিদ মাতুব্বর, খোকন মাতুব্বর, আনিসুর রহমান তাজুল, রাসেল শেখ, মতিয়ার রহমান, জনি পারভেজ ও হাবিবুর রহমান হাবিব।
কমিটির সদস্যরা হলেন—মিজান খান, সাইফুল ইসলাম, নাজিমুদ্দিন খান লিমন, মাসুদ পারভেজ, মামুন হোসেন, ইমরান হোসেন, তারিকুর রহমান সম্রাট, জুয়েল লস্কর, রনি ফকির, মনোয়ার হোসেন, হায়দার আলী, রিপন মাতুব্বর, কাওসার মাতুব্বর, শিমুল মিয়া, মো. আখের আলী, ইয়াছিন মোল্লা, নুরুল ইসলাম মাতুব্বর, রাজিব মোল্লা ও শাহজাহান শরীফ।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির আহ্বায়ক হাসান আশরাফ বলেন, “দল আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছে, সে জন্য কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব।”
তিনি আরও বলেন, “সালথা উপজেলা যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের লক্ষ্য। তৃণমূলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন, নতুন নেতৃত্ব তৈরি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে আমরা সক্রিয় থাকব। দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে আমি দলের সর্বস্তরের নেতাকর্মীদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
সেপ্টেম্বর ২৬, ২০২৫
জুলাই ২৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজনীতি | ১৯ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৯ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ১৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।