এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাজনীন বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজনীন বেগম ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের অলি শেখের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে পৌঁছান নাজনীন বেগম। এ সময় পেছন থেকে আসা আরেকটি অটোরিকশা তাঁর বাহনটিকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পাকা সড়কের ওপর পড়ে যান। ঠিক তখনই দ্রুতগতিতে পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি কোতোয়ালি থানা-পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সেপ্টেম্বর ২, ২০২৬
এপ্রিল ২২, ২০২৫
ফেব্রু ২১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।