এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় রোগী হয়রানি, দালাল চক্রের দৌরাত্ম্য, আউটসোর্সিং কর্মী নিয়োগ এবং চিকিৎসাসামগ্রী কেনাকাটায় অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান শুরু করে।
অভিযান চলাকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ এবং প্রশাসনিক শাখা ঘুরে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়া রোগীদের ফুসলিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি আউটসোর্সিং প্রক্রিয়ায় কর্মচারী নিয়োগ এবং মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী (এমএসআর) কেনাকাটাসংক্রান্ত নথিপত্রও যাচাই-বাছাই করেন তারা।
এ বিষয়ে ফরিদপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজ জানান, হাসপাতালে রোগী হয়রানি, দালাল চক্রের উৎপাত এবং কেনাকাটায় অনিয়মের সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, "অভিযান এখনো চলমান রয়েছে। নথিপত্র পর্যালোচনা ও সার্বিক তথ্য যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানা যাবে। তদন্তে কোনো অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিললে তা পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের প্রধান কার্যালয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।"
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে দুদকের কর্মকর্তাদের তথ্য সংগ্রহ ও নথিপত্র যাচাইয়ের কার্যক্রম চলছিল।
এপ্রিল ১৪, ২০২৫
অক্টোবর ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।