এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা 'মেঘলা পরিবহন'-এর দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল রশিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার সময় দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণও করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে পাঁচটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত অন্তত ১০ জন দুর্বৃত্ত রশিদ মার্কেট এলাকায় আসে। তারা স্থানীয় সংসদ সদস্য দিপু ভূঁইয়ার বাড়ির কাছাকাছি 'মাসুমের গ্যারেজ'-এর সামনের সড়কে রাখা মেঘলা পরিবহনের বাস দুটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়াতে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মুহূর্তের মধ্যেই আগুন বাস দুটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত বাস দুটির মালিক শহিদুল আলম জানান, তিনি নিয়মিত বাস দুটি মাসুমের গ্যারেজ সংলগ্ন রাস্তায় পার্ক করে রাখতেন। রাতের আঁধারে এমন নাশকতায় তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে গেল।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নভেম্বর ৫, ২০২৬
অক্টোবর ২১, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।