ফরিদপুরে কলকাতার ডিসান হসপিটালের পরামর্শ কেন্দ্র উদ্বোধন

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৮:০২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে কলকাতার ডিসান হসপিটালের পরামর্শ কেন্দ্র উদ্বোধন

ভারতের কলকাতার শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠান ‘ডিসান হসপিটাল’-এর একটি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন হয়েছে ফরিদপুরে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করেন ভারত থেকে আগত প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মার্কেটিং বিভাগের প্রধান সমন্বয়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন।

কেন্দ্রটির ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন খানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালটির বিশ্বমানের চিকিৎসাসেবা, গুণগত মান এবং বিদেশি রোগীদের জন্য বিশেষ অগ্রাধিকার ও সুযোগ-সুবিধার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উদ্বোধক মোহাম্মদ গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে কেন্দ্রের পরিচালক ও পরামর্শক মোহাম্মদ নিজাম উদ্দিন খান বলেন, “৭৫০ শয্যাবিশিষ্ট ডিসান হসপিটাল কলকাতার শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিকভাবে সুপরিচিত একটি চিকিৎসা প্রতিষ্ঠান। বৃহত্তর ফরিদপুরবাসীর জন্য এই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা সহজলভ্য ও নির্বিঘ্ন করতেই ফরিদপুরে পরামর্শ কেন্দ্রটির যাত্রা শুরু হলো।”

এ সময় তিনি রোগীদের পাসপোর্ট ও ভিসা প্রসেসিং, কলকাতায় যাতায়াত, থাকা-খাওয়া, চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসা-পরবর্তী সময়ে চিকিৎসকের সঙ্গে সহজ যোগাযোগসহ সার্বিক বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতার মাধ্যমে ফরিদপুর অঞ্চলের রোগীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ফরিদপুর জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সুধীজন অংশগ্রহণ করেন। এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধক মোহাম্মদ গিয়াস উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিবৃন্দ। সবশেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।